সাইবেরিয়ান ফেডারেল বিশ্ববিদ্যালয়

ক্রাসনোয়ারস্ক ক্রাই
বিশ্ববিদ্যালয়ের ছবি
33,000+
শিক্ষার্থী
1,000+
৪৫টি দেশ থেকে বিদেশী শিক্ষার্থী
400
৪৫টি দেশ থেকে বিদেশী শিক্ষার্থী
> 150
১৫০টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার সুযোগ
120
স্নাতকোত্তর প্রোগ্রাম
4,200
জন শিক্ষক, যাদের মধ্যে রয়েছেন ৪২০ জন অধ্যাপক
Data as of ২০ ফেব, ২০২৬

সাইবেরিয়ান ফেডারেল ইউনিভার্সিটি (এসএফইউ) রাশিয়ার প্রথম ফেডারেল বিশ্ববিদ্যালয় এবং উরাল পর্বতমালার পূর্বাঞ্চলের বৃহত্তম বিশ্ববিদ্যালয়।

  • ২২১টি কার্যকর আন্তর্জাতিক চুক্তি
  • ৩১টি অংশীদার দেশ
  • ৩টি শাখা

কেন সাইবেরিয়ান ফেডারেল ইউনিভার্সিটি (এসএফইউ)?

  • বিস্তৃত ও আধুনিক শিক্ষার সুযোগ 
  • আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে শক্ত অবস্থান 
  • রুশ ভাষা ও সংস্কৃতির গভীর অভিজ্ঞতা 
  • বিদেশি শিক্ষার্থীদের জন্য নিশ্চিন্ত আবাসন

বাৎসরিক টিউশন ফি

১৮০,০০০–৫৯০,০০০ রুবল

প্রস্তুতি বিভাগ

  • বিদেশি শিক্ষার্থীদের জন্য রুশ ভাষা শিক্ষা
  • পছন্দের বিষয়ে একাডেমিক প্রস্তুতি ও পাঠদান
  • রাশিয়ার সংস্কৃতি ও জীবনধারার বাস্তব অভিজ্ঞতা (ভ্রমণ, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে)

এক বছর মেয়াদি কোর্স

সময়কাল:
১ সেপ্টেম্বর – ৩১ আগস্ট

ছয় মাস মেয়াদি কোর্স

সময়কাল:
১ ফেব্রুয়ারি – ৩১ আগস্ট

মোট পাঠঘণ্টা: ২,৩৭৬ ঘণ্টা, যার মধ্যে ১,৪৭৬ ঘণ্টা রুশ ভাষা শিক্ষা।

খরচ: ১৮০,০০০ রুবল

শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের বিস্তৃত সুযোগ

এসএফইউ-তে নিম্নোক্ত ক্ষেত্রে উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতির সুযোগ রয়েছে—

  • গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান
  • প্রকৌশল, প্রযুক্তি ও কারিগরি বিজ্ঞান
  • সামাজিক বিজ্ঞান
  • শিক্ষা ও পেডাগোজিক্যাল বিজ্ঞান
  • মানবিক বিজ্ঞান
  • শিল্প ও সংস্কৃতি

ছাত্রজীবন

  • ১২০+ শিক্ষার্থী ক্লাব ও সংগঠন
  • ৫০টি সৃজনশীল ও সাংস্কৃতিক দল
  • ১৫০টি আধুনিক গবেষণা ও শিক্ষণ ল্যাব
  • ৮০টি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র
  • প্রতিবছর ৪২০টি গবেষণা প্রকল্প বাস্তবায়ন

অবকাঠাম

  • আধুনিক ও আরামদায়ক আবাসিক ক্যাম্পাস
  • অধ্যয়ন ও সৃজনশীল চর্চার অনুকূল পরিবেশ
  • শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ক্যাম্পাস শাটল সেবা (শিক্ষা ভবনগুলোর মধ্যে যাতায়াতের সুবিধা)
  • নিজস্ব মেডিকেল সেন্টার
  • বিশ্বমানের ক্রীড়া সুবিধা: ৫টি ক্রীড়া কমপ্লেক্স, ৩টি সুইমিং পুল, ইনডোর অ্যাথলেটিক্স অ্যারেনা, গলফ কোর্স, স্কি স্টেডিয়াম ও একাধিক জিমনেশিয়াম
  • অত্যাধুনিক গবেষণাগার
  • গবেষণা কেন্দ্র
  • কনসার্ট হল, জাদুঘর ও শিল্পগ্যালারিসহ সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ

সংস্কৃতির সেতুবন্ধনে এসএফইউ ফ্রেন্ডশিপ অব নেশনস সেন্টার

এসএফইউর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে পরিচালিত এই কেন্দ্রটি বহুসাংস্কৃতিক সম্প্রীতির এক অনন্য প্ল্যাটফর্ম।

এর লক্ষ্য হলো বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও রীতিনীতির সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি করা।
সারা বছরজুড়ে এখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব, এথনিক পার্টি, বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা ও নানা সামাজিক অনুষ্ঠান, যা শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে।

বিশ্ববিদ্যালয় জীবনে অভিযোজন ও অন্তর্ভুক্তি

এসএফইউ বিদেশি শিক্ষার্থীদের জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করে, যাতে তারা নতুন শহর ও বিশ্ববিদ্যালয় পরিবেশে দ্রুত ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে মানিয়ে নিতে পারে।

সহায়তার প্রধান ক্ষেত্রসমূহ:

  • বিমানবন্দর বা রেলস্টেশন থেকে শিক্ষার্থীদের অভ্যর্থনা এবং ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তা
  • স্বাস্থ্যবিমা, নথিপত্র ও অভিবাসন প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা
  • আবাসিক হলে সহজ ও নিরাপদ আবাসনের ব্যবস্থা
  • শিক্ষা সফর, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ
  • ব্যক্তিগত সহায়তার জন্য নিবেদিত কিউরেটর ও পরামর্শক
ঠিকানা এবং যোগাযোগ
660041, Россия, Сибирский ФО, Красноярский край, Красноярск, Свободный проспект, 79
660041, Russia, Siberian Federal District, Krasnoyarsk Territory, Krasnoyarsk, Svobodny Prospekt, 79
সাইবেরিয়ান ফেডারেল বিশ্ববিদ্যালয় HED ম্যাগাজিনে
Наверх