রিয়াজান স্টেট রেডিওটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় (ভি. এফ. উটকিন)

Основное изображение статьи
5
অনুষদ
40
টি স্নাতক প্রোগ্রাম
25
মাস্টার্স প্রোগ্রাম
1
স্টুডেন্টস ডিজাইন ব্যুরো
13
স্নাতকোত্তর প্রোগ্রাম
1
বিজনেস ইনকিউবেটর
6,000
জন শিক্ষার্থী
145
আন্তর্জাতিক ছাত্র
12
বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র
Data as of ২৪ এপ্রিল, ২০২৬

রেডিওইলেকট্রনিক্স, তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি, তথ্য নিরাপত্তা এবং সংশ্লিষ্ট প্রকৌশল ও অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে দক্ষ ও প্রতিযোগিতামূলক বিশেষজ্ঞ তৈরির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টি দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছে।
রিয়াজান স্টেট রেডিওটেকনিক্যাল ইউনিভার্সিটি (আরজিআরটিইউ) দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আধুনিক উচ্চশিক্ষায় প্রশিক্ষিত দক্ষ বিশেষজ্ঞ ও উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষক ও বৈজ্ঞানিক কর্মী প্রস্তুত করে জাতীয় প্রযুক্তি খাতকে শক্তিশালী করে তোলে।

আমাদের বিশ্ববিদ্যালয়

rsreu.ru
rsreu.ru/en
VK – @rgrty

প্রতি সেমিস্টারে টিউশন

পূর্ণকালীন

স্নাতক এবং বিশেষজ্ঞ ডিগ্রি ৭৬,৫০০–৮৪,৫০০ রুবল
মাস্টার্স ডিগ্রী ৭৯,৫০০–৮৪,৫০০ রুবল
স্নাতকোত্তর অধ্যয়ন ৯১,০০০-৯৩,০০০ রুবল

প্রশিক্ষণের জনপ্রিয় ক্ষেত্র

  • রেডিও ইঞ্জিনিয়ারিং
  • মেকাট্রনিক্স এবং রোবোটিক
  • ইনফরমেটিক্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রনিক্স
  • সফ্টওয়্যার প্রকৌশল

আরজিআরটিইউ আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ নিয়ে এগিয়ে চলেছে, যেখানে ইংরেজি ভাষায় আংশিকভাবে পরিচালিত দুটি আধুনিক শিক্ষাক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে প্রথমটি হলো আন্তর্জাতিক সরকারি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রোগ্রাম (৩৮.০৩.০৪), যা বৈশ্বিক প্রশাসনিক দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে। আর দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক ব্যবসায় তথ্য-ব্যবস্থাপনা ও বিশ্লেষণমূলক সিস্টেম বিষয়ক প্রোগ্রাম (৩৮.০৩.০৫), যা শিক্ষার্থীদের ডেটা, বিশ্লেষণ ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের আধুনিক জগতে প্রস্তুত করে।

আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ও সেবা বিভাগ

প্রয়োজনীয় নথিপত্র:

  • পাসপোর্টের মূল কপি + নোটারাইজড অনুবাদ
  • শিক্ষা নথি + নোটারাইজড অনুবাদ
  • 12 কপি ছবি (৩×৪ সে.মি)
  • নিবন্ধনের প্রমাণপত্র

বিদেশি নাগরিক এবং যাদের কোনো নাগরিকত্ব নেই, তবে বিদেশে বসবাসরত রুশ বংশোদ্ভূত, তারা রাশিয়ান নাগরিকদের মতোই সরকারি (বাজেট) আসনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তির শর্তাদি

পড়াশোনার মাধ্যম – রাশিয়ান ভাষা।

আন্তর্জাতিক বিভাগ

প্রধান:
এলেনা ভিক্টোরোভনা টোমিনা

+7 4912 72-03-35
+7 4912 72-03-56
etomina.rsreu@yandex.ru
intdeprsreu@yandex.ru

ভর্তি কমিটি

+7 4912 72-04-24
pk@rsreu.ru

প্রস্তুতি বিভাগ

বিদেশি শিক্ষার্থীরা প্রস্তুতিমূলক কোর্সে অংশগ্রহণ করতে পারেন, যেখানে তারা রুশ ভাষা শেখার পাশাপাশি রুশ ভাষায় বিশেষায়িত বিষয়সমূহও অধ্যয়নের সুযোগ পাবে।

প্রোফাইল:

  • প্রকৌশল এবং প্রযুক্তিবিদ্য
  • বায়োমেডিকাল
  • প্রাকৃতিক বিজ্ঞান
  • অর্থনৈতিক
  • মানবিক

– অভিজ্ঞ শিক্ষকরা বিদেশি শিক্ষার্থীদের রাশিয়ার পরিবেশ, সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে সহজে মানিয়ে নিতে সহায়তা করেন।

– কোর্স শেষে অনুষ্ঠিত হয় যোগ্যতা নির্ধারণী পরীক্ষা। সফলভাবে উত্তীর্ণ বিদেশি শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়।

– যেসব বিদেশি শিক্ষার্থী সফলভাবে চূড়ান্ত পরীক্ষাসমূহ সম্পন্ন করে, তাদের প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অফিসিয়াল সার্টিফিকেট প্রদান করা হয়।

কোর্সের মেয়াদ – ১ বছর

২০২৬/২০২৭ শিক্ষাবর্ষের ফি: ২০০,০০০ রুবল

আবশ্যিক অন্যান্য খরচসমূহ

সরকারি ফি

  • ভিসা নবায়ন ফি ১,৯২০ রুবল
  • ট্রানজিট ভিসা ফি ১,২০০ রুবল
  1. মেডিকেল পরীক্ষা ৮,০০০ রুবল
  2. সরকারি বায়োমেট্রিক নিবন্ধন (ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলা) ৩,১০০ রুবল
  3. বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিরাপদ ছাত্রাবাসে থাকার সুযোগ প্রতি মাসে ৪,০০০ রুবল
  4. বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গ্রহণযোগ্য স্বেচ্ছামূলক স্বাস্থ্যবিমা প্রতি বছর ৬,০০০ রুবল (যার মধ্যে নিয়মিত চিকিৎসাসেবা অন্তর্ভুক্ত রয়েছে)

আন্তর্জাতিক কার্যক্রম

আরজিআরটিইউ-তে একটি আন্তর্জাতিক কার্যক্রম কেন্দ্র রয়েছে, যার অধীনে দুটি বিভাগ কাজ করে: আন্তর্জাতিক যোগাযোগ বিভাগ, আন্তর্জাতিক শিক্ষার্থী বিভাগ

এই কেন্দ্রের প্রধান কার্যক্রমগুলো হলো -

  • আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক সম্পদ ও সুযোগ-সুবিধা কাজে লাগানো
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা, প্রশাসনিক সহায়তা এবং সামাজিক-সাংস্কৃতিক অভিযোজন নিশ্চিত করা
  • বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে একাডেমিক অংশীদারিত্ব গড়ে তোলা
  • বিদেশি প্রতিনিধি দলের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য জ্ঞানবিনিময়মূলক লেকচার ও সেমিনার আয়োজন করা।

রঙিন ও প্রাণবন্ত ছাত্রজীবন 

আরজিআরটিইউ-তে ছাত্রজীবন শুধু বই-খাতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এক প্রাণচঞ্চল, সৃজনশীল ও অভিজ্ঞতায় ভরা এক জগৎ, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের মতো করে বিকশিত হতে পারে।

শিক্ষার্থীদের মানসম্মত জীবন, আত্মপ্রকাশ ও সর্বাঙ্গীণ বিকাশের জন্য এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সক্রিয়ভাবে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে রয়েছে ক্রিয়েটিভ সেন্টার (সৃজনশীল কেন্দ্র), যা ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমকে সমন্বয় ও পরিচালনা করে। এখানে রয়েছে “আরজিআরটিইউ-ফিল্ম” চলচ্চিত্র স্টুডিও, বিশ্ববিদ্যালয় রেডিও স্টেশন, ভ্রমণ ও অ্যাডভেঞ্চার ক্লাব “আলতাইর”, বুদ্ধিবৃত্তিক গেমস ক্লাব, নাচের দল, “স্টার” ছাত্র ইউনিট এবং আরও অনেক সৃজনশীল সংগঠন।

এখানে প্রত্যেক শিক্ষার্থীই নিজের বুদ্ধি, প্রতিভা, সৃজনশীলতা ও ক্রীড়া দক্ষতাকে বিকশিত করার অসাধারণ সুযোগ পায়, যা ছাত্রজীবনকে করে তোলে আরও রঙিন, প্রাণবন্ত ও স্মরণীয়।

২৪.০৪.২০২৬
Наверх